এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেট বিএনপির দুই সাধারণ সম্পাদক সুমন ও মান্নান বহিস্কার

Daily Jugabheri
প্রকাশিত ১৪ অক্টোবর, সোমবার, ২০২৪
সিলেট বিএনপির দুই সাধারণ সম্পাদক সুমন ও মান্নান বহিস্কার

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির আর্ন্তগত ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সুমন ও ২৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে বহিস্কার করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিস্কার করা হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করায় এবং অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ, ২৫ নং ওয়ার্ড ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ সকল পদ থেকে তাদের ২জনকে বহিষ্কার হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে এই বহিস্কার আদেশ প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৪ অক্টোবর ২০২৪

সিলেট বিএনপির দুই সাধারণ সম্পাদক সুমন ও মান্নান বহিস্কার

বিস্তারিত কমেন্টে