এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেট ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত ১২ অক্টোবর, শনিবার, ২০২৪

 যুগভেরী ডেস্ক :::

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে সৈকত হোসেন নামের ওই নেতাকে গ্রেফতার করা হয়।

 

সৈকত হোসেন সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি ও নগরীর বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১২ অক্টোবর ২০২৪

সিলেট ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

বিস্তারিত কমেন্টে