এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশের

Daily Jugabheri
প্রকাশিত ০৫ অক্টোবর, শনিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলের কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬)। গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সাইফুল ইসলাম জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন