এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পূর্জা মন্ডবে নগদ অর্থ প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ০৫ অক্টোবর, শনিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডবে নগদ অর্থ সহায়তার অংশ হিসেবে শনিবার ৩৭ নং ওয়ার্ডের ডলিয়া কালি মন্দিরে ৫টি পূজা মন্ডবে নগত অর্থ প্রদান কালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। এটাই বিএনপির রাজনীতি। তাই এবারের পূজায় বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে ঐক্যবদ্ধভাবে সনাতনী ধর্মাবলম্বীদের পাশে থাকবে। আগের চেয়ে এবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে এই সর্বোচ্চ ধর্মীয় উৎসব পালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সনাতনীদের পাশে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শান্তি ও স্বস্তি সহকারে উৎসব মুখর পরিবেশে পালন করতে সহযোগিতা করবে মহানগর বিএনপি। আমাদের থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে সমন্বয় করে তাদের পাশে থাকবে।
বেরন্দ্র দেনাথের সভাপতিত্বে ও শিব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্যার্ঘ্য সংঘের সভাপতি বাবুল দেবনাথ, আনন্দ আসরের পিযুষ কান্তি দাস, মিহির তালুকদার, সনাতন সংঘের সভাপতি ভালু দেবনাথ, ডলিয়া বিম্বেস্বরী বাণী মন্দিরের মিতা দেব, শ্রী শ্রী দূর্গা মন্দির শিবটিলার সভাপতি বিজয় চক্রবর্তী, মা আনন্দ ময়ী সংঘের সভাপতি বীরেন দেবনাথ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. চান মিয়া বাচ্চু, সদস্য রাজু মিয়া, ইউসুফ আলী, কাহির আহমদ, তৈইমুর রাজা, আক্তার মিয়া, সাত্তার মিয়া, ফারুক মিয়া, শিব্বির আহমদ, জামিল হোসেন, উসতার মিয়া, অরুন দেবনাথ, শিবুল দেবনাথ, ময়না দেবনাথ, মিতু দেবনাথ, ডি রাজ মোহন দেবনাথ, গোপাল দেবনাথ, সিপন দেবনাথ, বিন্দু দেবনাথ, পিংকু পুরকাস্থ, দিপক দেবনাথ, পল্লব দেবনাথ, সবুজ দেবনাথ, পসোজিত দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ অক্টোবর ২০২৪

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পূর্জা মন্ডবে নগদ অর্থ প্রদান

বিস্তারিত কমেন্টে