এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মৌলভীবাজারে বন্যার্ত মানুষের মধ্যে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত 28 August, Wednesday, 2024

যুগভেরী ডেস্ক ::: সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মৌলভীবাজারের মাতারকাপন, জুড়িসহ বিভিন্ন এলাকায় বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত সোমবার (২৬ আগস্ট) সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকিরের নির্দেশে কয়েকটি প্রতিনিধিদল বন্যায় প্লাবিক বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণ যাত্রার পূর্বে এক আলোচনা সভায় সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকির বলেন, দেশের যেকোন দুর্যোগময় সময়ে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সংগঠনকে বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেহরাজ চৌধুরী মিনহাজ, রায়হান আহমদ, কামরুল হাসান, তোফায়েল খান, ইকবাল হোসেন, তোফায়েল আহমদ, রাসেল মাহমুদ জিসান, ধর্ম সম্পাদক কামরুল হাসান, সামি আহমদ, তারেক আহমদ, তুফায়েল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 August 2024

মৌলভীবাজারে বন্যার্ত মানুষের মধ্যে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ

বিস্তারিত কমেন্টে