এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট জেলা ছাত্রলীগের সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত 16 July, Tuesday, 2024

যুগভেরী ডেস্ক ::: মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের পক্ষে সাফাই এবং কোটা বাতিলের আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে ১৬ জুলাই, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ করেছে সিলেট জেলা ছাত্রলীগ।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। সমাবেশে জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 July 2024

সিলেট জেলা ছাত্রলীগের সমাবেশ

বিস্তারিত কমেন্টে