এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জুলাই, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের পক্ষে সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
সোমবার বিকাল ৪টায় মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানসহ ছাত্রলীগ সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন