এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

খালেদ আহমেদ শাহিনের পিতার মৃত্যুতে সিসিক মেয়রের শোক

Daily Jugabheri
প্রকাশিত ১২ জুলাই, শুক্রবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ শাহিনের পিতা প্রাক্তন শিক্ষক, ইদ্রিস মার্কেটের সাবেক ব্যবসায়ী মাস্টার শহর উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। মাস্টার শহর উল্লাহের বয়স ছিলো ৭৭ বছর। ২ ছেলে ও ৫ মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন