এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

নগরীতে পানিবন্দি মানুষের মাঝে খেলাফত মজলিসের খাদ্য বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২১ জুন, শুক্রবার, ২০২৪

 যুগভেরী ডেস্ক ::: খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। খেলাফত মজলিস সিলেট মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহবায়ক আব্দুল হান্নান তাপাদারের পরিচালনায় গত ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার নগরীর ২৩ নং ওয়ার্ডের মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র এবং শাহপরান এলাকার বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, শাহপরান পূর্ব থানা সভাপতি মাস্টার মোঃ ফারুক মিয়া, শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওঃ আব্দুল হামিদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন